মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত

কুমিল্লা সিটি নির্বাচন: দীর্ঘ হচ্ছে ভোটারদের উপস্থিতি

সংবাদ নারায়ণগঞ্জ:- ব্যাপক প্রচার প্রচারণা শেষে (১৫ জুন) বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশনের ভোট।

পছন্দের প্রার্থীকে জেতাতে ভোট শুরুর ঘণ্টাখানেক আগে থেকেই কেন্দ্রে কেন্দ্রে উপস্থিত হন ভোটাররা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দীর্ঘ হচ্ছে ভোটারদের সারিও।

নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের জেএল মেমোরিয়াল কিন্ডারগার্টেন কেন্দ্রে ভোট দিয়ে পাথুরিয়াপাড়া এলাকার ছেরু মিয়া বলেন, সকাল ৭টার দিকে এসেছি। এক ঘণ্টা দাঁড়িয়ে ছিলাম। ঠিক ৮টায় প্রথম ভোট দিলাম। খুব ভালা লাগছে।

প্রিসাইডিং অফিসার সাইফুল ইসলাম জানান, এ কেন্দ্রে ১৫৯৫ জন ভোটার রয়েছেন। সব ভোটারই পুরুষ।

কেন্দ্রের নিরাপত্তার বিষয়টি দেখছেন উপপরিদর্শক (এসআই) চন্দন চন্দ্র দাশ। তিনি জানান, সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী রয়েছেন পাঁচজন। তারা হলেন- আওয়ামী লীগের আরফানুল হক রিফাত, বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু, মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার, কামরুল আহসান বাবুল ও ইসলামী আন্দোলনের রাশেদুল ইসলাম।

এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ১০৮ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

২৭ ওয়ার্ডে মোট ভোটার ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ১৭ হাজার ৯২ জন, পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬ জন ও ট্রান্সজেন্ডার ভোটার দুজন।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD