মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

অপশক্তির বিরুদ্ধে জাতির পিতার কন্যা শেখ হাসিনার জয়লাভ, শামীম ওসমান

সংবাদ নারায়ণগঞ্জ:-আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে টি-শার্ট বিতরণ করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

মঙ্গলবার (২১ জুন) বেলা সাড়ে ১১টায় পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে শহরের চাষাঢ়া এলাকায় টি-শার্ট বিতরণ করা হয়।

এসময় শামীম ওসমান বলেন,পদ্মা সেতু আমাদের অর্জন নয় গৌরব। এটা সব অপশক্তির বিরুদ্ধে জাতির পিতার কন্যা শেখ হাসিনার জয়লাভ করেছেন।পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানটি আমরা আরও বেশি জাঁকজমকপূর্ণ ও আনন্দপূর্ণ করতে পারতাম। কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের মনের ভেতরে চাপা কষ্ট রয়েছে। আমাদের সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনোসহ বিভিন্ন এলাকার মানুষ বন্যার পানিতে আজ ক্ষতিগ্রস্ত।

তিনি বলেন, শেখ হাসিনা সারা পৃথিবীর কাছে প্রমাণ করেছেন বাংলাদেশ কারও পায়ে ভর করে দাঁড়ায়নি। নিজের পায়ের ওপর ভর করে দাঁড়িয়েছে। জাতির পিতার কন্যা শেখ হাসিনার জন্য আমরা দোয়া চাই। তার নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশ যেন এগিয়ে যায় সেই দোয়া চাই।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসাম্মৎ রহিমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এইচ এম সালাউদ্দিন মঞ্জুসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD