শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

নারায়ণগঞ্জ ক্লাব মার্কেটে আগুন

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ শহরের একটি মার্কেটের একটি দোকানে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে।

(২৬ জুন) রোববার বিকেল ৩টা ২০ মিনিটের দিকে নারায়ণগঞ্জ ক্লাব মার্কেটের নিচতলার ইলেকট্রনিক্সের দোকানে আগুন লাগে।

এতে দোকানের মালামাল পুড়ে গেছে। তবে আগুন অন্য দোকানে ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

জানা গেছে, আগুনে ন্যাশনাল ইলেকট্রনিক্সের ১৫টি ফ্রিজ ও ২২টি টেলিভিশনসহ অন্য মালামাল পুড়ে গেছে। এতে দোকনের মালিক মামুনুর রশিদের আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগেছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD