বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জে সাবেক ইউপি সদস্য দৌলতকে কুপিয়ে হত্যা

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জের চরসৈয়দপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক ইউপি সদস্য দৌলত হোসেনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

(২৬ জুন) রাত ১০টায় গোগনগর ব্রিজের সামনে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে জখম করে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে রাজধানীর আজগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত দৌলত মেম্বার জেলা কৃষক লীগের সাবেক সহসভাপতি ছিলেন। তিনি সদর উপজেলার গোগনগর ও সৈয়দপুর এলাকার ত্রাস হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে একাধিক হত্যা, চাঁদাবাজি ও মাদক মামলা রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক আনিচুর রহমান মোল্লা।

তিনি বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক ইউপি সদস্যকে মেরে ফেলেছে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ঘটনার তথ্য উপাত্ত নিয়ে কাজ করছি আমরা। নারায়ণগঞ্জ সদর মডেল থানার একাধিক দল অভিযানে নেমেছে অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য। এখন অভিযানে আছি, পরে বিস্তারিত জানাব।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD