শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

ফতুল্লায় সড়ক দুর্ঘটনায় ইজিবাইক চালক নিহত

সংবাদ নারায়ণগঞ্জ:-নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে ট্রাক ও ইজিবাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক নাসির উদ্দিন  নিহত।

বুধবার (২৯ জুন) দাপা ইদ্রাকপুরস্থ শৈলকুড়া এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ইজিবাইকে থাকা যাত্রী  গুরুতর আহত হয়।সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাক সহ ট্রাকটির চালকসোহেল রানাকে আটক করে থানায় নিয়ে আসে।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানা পুলিশ জানায় নিহত ইজিবাইক চালক নাসির উদ্দিন (৪২) বরিশাল জেলার আমতলী থানার সাকারিয়া গ্রামের জালাল হাওলাদারের ছেলে। সে ফতুল্লার মুসলিমনগর এলাকায় থেকে বেটারী চালিত ইজিবাইক চালাত।

প্রত্যক্ষদর্শী জানায়, ফতুল্লা থেকে পাগলা যাওয়ার পথে একটি দ্রুতগামী ট্রাক সামনে থেকে ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালকের মৃত্যু হয়। হতেছে থাকা আরেকজন যাত্রী গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হসপিটালে পাঠানো হয়। তবে আহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD