মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

উরুমকি গণহত্যা দিবস’ উপলক্ষে পাগলায় মানববন্ধন

সংবাদ নারায়ণগঞ্জ:- পাগলায় ‘উরুমকি গণহত্যা দিবস’ উপলক্ষে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
(৫ জুলাই) সকাল ১১টায় ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়কের  পাগলা বাজারস্থ বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখার সামনে মানববন্ধন করেন স্থানীয় লোকজন। তারা জানান, ২০০৯ সালের ৫ জুলাই চীনের আঞ্চলিক রাজধানী উরুমকিতে উইঘুর মুসলমানদের গণহত্যা ও নির্যাতন চালানো হয়। এই ঘটনার ১৩তম বার্ষিকী উপলক্ষে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সচেতন নাগরিক সমাজ নারায়ণগঞ্জের  ব্যানারে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসএম হুমায়ূন কবির, রফিকুল ইসলাম রাহাত, হাজী মো. আবুল হোসেন, অ্যাড. হুমায়ূন কবির, পিয়াস আহমেদ সোহেল, জজ মিয়া, নজরুল ইসলাম, আজিজুল হাওলাদার, গোলাম কিবরিয়া ছাত্তার, আব্দুর রাজ্জাক টিক্কা, আব্দুল জলিল, আনিসুর রহমান মাস্টারসহ স্থানীয় এলাকাবাসী।
সমাবেশে বক্তারা বলেন, ২০০৯ সালের ৫ জুলাই উইঘুর মুসলমানদের গণহত্যা ও নির্যাতন চালানো হয়েছিল। চীন সরকার উইঘুর ও অন্যান্য সংখ্যালঘু গোষ্ঠীর প্রতি তার ক্রমবর্ধমান আচরণের জন্য শক্তি ও নিপীড়নের মাধ্যমে এগিয়ে যাওয়ার পথ তৈরি করেছে। উরুমকি গণহত্যার ঘটনাগুলোকে ১৯৮৯ সালের তিয়ানানমেন স্কয়ার গণহত্যার সাথে তুলনা করা হয়েছে। উইঘুর মুসলমানরা এখনও তাদের অস্তিত্ব বজায় রাখার জন্য লড়াই করছে। চীনের সরকারি বাহিনীর নিপীড়নের বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা বাংলাদেশের মুসলমানরা উইঘুর মুসলমানদের পাশে থাকবো।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD