মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত

বন্ধন পরিবহনের ভেতর থেকে সাবেক ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার

ঢাকা নারায়ণগঞ্জ রিংরোডে চলাচলত বন্ধন পরিবহনের ভিতর থেকে সাবেক ব্যাংক কর্মকর্তার উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৩ জুলাই) সন্ধ্যায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল থেকে  এ লাশ উদ্ধার করা হয়।

মৃত মো. মোশারফ সরকার মুন্সিগঞ্জ সদর থানার হোগলাকান্দি মৃত লোকমার মাষ্টারের ছেলে।

রাজধানী ঢাকার গুলিস্তান থেকে বিকালে ছেড়ে আসে বন্ধন পরিবহনের একটি বাসের সামনের সিটে বসে আস ছিলেন ব্যাংকের সাবেক কর্তকর্তা মোশারফ সরকার। বিকালে নারায়ণগঞ্জ টার্মিনালে এসে পৌঁছালে তাকে মৃত অবস্থায় দেখতে পায় বলে জানান স্থানীয়রা। পরে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশকে খবর দিলে লাশটি উদ্ধার করা হয়।

ঘটনাস্থলে যাওয়া নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, বাসের সিটে বসেই মারা গেছে। সেই অবস্থাতেই খবর পেয়ে উদ্ধার করা হয়েছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিচুর রহমান জানান, ধারণা করা হচ্ছে, মৃত্যুর কারণ স্ট্রোক। লাশ উদ্ধারের পর মৃত ব্যক্তির স্বজনরা এসে নিয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD