মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

নারায়ণগঞ্জের নয়া এসপি গোলাম মোস্তফা রাসেল

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করছেন গোলাম মোস্তফা রাসেল৷ তিনি এর আগে মাদারীপুর জেলা পুলিশ সুপার ছিলেন৷

(৩ আগস্ট) বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে গোলাম মোস্তফা রাসেলকে নারায়ণগঞ্জ জেলায় বদলি করে জননিরাপত্তা বিভাগ।

স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়৷

গোলাম মোস্তফা রাসেল গত বছরের ১৮ মার্চ মাদারীপুর জেলা পুলিশ সুপার হিসেবে যোগদান করেন৷ ২৪তম বিসিএসের এই পুলিশ কর্মকর্তা কর্মক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখায় একাধিকবার পিপিএম পদক পেয়েছেন৷

এদিকে, ২০১৯ সালের ২৮ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার হিসাবে দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ জায়েদুল আলম। পরে চলতি বছরের ২ জুন অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) হিসেবে পদোন্নতি লাভ করেন এবং গত ১৩ জুলাই ঢাকা মেট্টোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে জায়েদুল আলমকে পদে পদায়ন করা হয়।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD