মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বর্তমানে ভারতের আজমীর শরীফে অবস্থান করছেন। আর সেখানেই থাকা অবস্থাতেই প্রজ্ঞাপন জারি করা হয়েছে তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেয়েছেন। আর এই সময়ে ভারতের দিল্লিতে চিকিৎসার জন্য অবস্থান করছিলেন শ্রমিক নেতা আলহাজ্ব কাউসার আহমেদ পলাশ।
মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়ায় (১১ আগস্ট) দিল্লির নিজামউদ্দিন দরগা শরীফের সামনে তাকে ফুলেল শুভেচ্ছা জানান জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমেদ পলাশ।
এ সময় অফিসে ছিলেন জাতীয় শ্রমিক লীগ ফতুল্লা আঞ্চলিক শাখার সহ-সভাপতি হাজী আবুল হোসেন, ফতুল্লা থানা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আজিজুল হাওলাদার, বাংলাদেশ আন্তজেলা ট্রাকচালক ইউনিয়ন পাগলা শাখার সাধারণ সম্পাদক জজ মিয়া, সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ।