সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

সংবাদ নারায়ণগঞ্জ:- রংপুরের তারাগঞ্জে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক যাত্রী।

(৪ সেপ্টেম্বর) রোববার রাত সাড়ে ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার ইকোরচালী হাজীপাড়া এলাকায় খারুভাজ সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।

তাদের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি কর্মকর্তা শেখ মাহবুব মোরশেদ।

তিনি বলেন, রাত সাড়ে ১২টার দিকে ঠাকুরগাঁওয়ের রানীশৈংকল থেকে ঢাকাগামী ইসলাম পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা জোয়ানা পরিবহনের সংঘর্ষ  ঘটে । এতে ঘটনাস্থলে পাঁচজন নিহত হন। নিহতদের মধ্যে বাসচালক জীবন, ধননজয়, শামীম ও নীলফামারী জেলার সৈয়দপুরের অলিউর রহমান জুয়েলের পরিচয় পাওয়া গেছে। অন্যদের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

সোমবার বেলা ১১টা পর্যন্ত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো চারজন মারা যান।এছাড়া আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানান তিনি।

তারাগঞ্জ থানার ওসি সুশান্ত কুমার সরকার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।  এ ঘটনায় এখনো মামলা হয়নি। বিষয়টি দেখছে হাইওয়ে পুলিশ।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD