সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা পাগলায় শ্রী শ্রী পাগল নাথ জিউ ও শ্রী শ্রী রামসীতা জিউ এর দুর্গা মন্দিরে শারদীয় দুর্গা পূজা মন্ডপের কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ফতুল্লা থানা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শিবু দাসের বিরুদ্ধে।
এ সময়ে শিবু দাস ও তার বাহিনীদের নিয়ে কাজ বন্ধ করে দেওয়াসহ মন্দিরের সেবায়েতদের রিভালবার দেখিয়ে হুমকি-ধমকি প্রদান করে।
এ ঘটনায় জেলা পুলিশ সুপারের নিকট মন্দিরের সেবায়েত চন্ময় দাস মহন্ত (৩০) বাদী হয়ে পাগলা কামালপুর এলাকার ধনজয় দাসের ছেলে শিবু দাস (৫০), মৃত হরিপদ দাসের ছেলে অনিল চন্দ্র দাস (৫২), মৃত ভোলানাথ বাড়ৈর ছেলে চন্দ্রজিৎ বাড়ৈ, মৃত ফুলচান মন্ডলের ছেলে পরিমল মন্ডল, মৃত মনরঞ্জন তালুকদারের ছেলে রাজিব তালুকদার, মৃত নারায়ণ চন্দ্র রাজ বংশীর ছেলে শ্যামল রাজ বংশী, আরো অজ্ঞাতনামা ১০/১২ জনকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ নারায়ণগঞ্জ পুলিশ সুপার বরাবর দায়ের করেন।
পুলিশ সুপারের বরাবর দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, গত (০৭ সেপ্টেম্বর) বুধবার সকালে শ্রী শ্রী পাগল নাথ জিউ ও শ্রী শ্রী রামসীতা জিউ এর দুর্গা মন্দিরে শিবু দাস ও তার সন্ত্রাসী বাহিনীদের নিয়ে প্রবেশ করে। শারদীয় দুর্গোৎসবের প্রতিমা কাজে নিয়োজিত থাকা সেবায়েতদের কাজ বন্ধ করে দেওয়াসহ গালাগালি ও মারধর করতে এগিয়ে আসে। এক পর্যায়ে শিবুদাস তার সাথে থাকা রিভারবখর দেখিয়ে সেবায়কদের হুমকি-তামকে প্রদান করে। এবং মন্দির থেকে বের করে দেয়।
হুমকি দিয়ে শিবুদাস বলেন, এই পূজা মন্ডপে কেউ যদি পূজা উদযাপন করতে আসে তাহলে তাদেরকে জানে মেরে ফেলা হবে।
এদিকে বেশ কিছুদিন ধরে শিবুদাস ও তার বাহিনীরা শ্রী শ্রী পাগল নাথ জিউ ও শ্রী শ্রী রামসীতা জিউ মন্দিরের জমি দখলের চেষ্টা চালাচ্ছে অসংখ্য অভিযোগ রয়েছে শিবু দাসের বিরুদ্ধে। এ বিষয়ে নারায়ণগঞ্জ সিনিয়র ২য় আদালতে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। যাহার মামলা নং- (২৫৯/১৭)।
দায়েরকৃত মামলাটি বিজ্ঞ আদালত গত ৩০ নভেম্বর ২০১৭ সালে শুনানী অন্তে আদালত উক্ত মন্দির বিগ্রহের সেবায়তদ্বয়ের পক্ষে এবং আসামীগণের বিরুদ্ধে স্থিতবস্থার আদেশ প্রদান করেন। এবং বিবাদীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রদান করেন। যাহা বিজ্ঞ আদালতে বর্তমানে বিচারাধীন আছে। তাছাড়া উক্ত বিবাদীদের বিরুদ্ধে মহামান্য সুপ্রীম কোর্ট ও হাই কোর্ট বিভাগে সিভিল রিভিশন ১৮৮২/২০২০ মোকদ্দমায় নালিশী সম্পত্তির বিষয়ে উক্ত বিবাদীগণের বিরুদ্ধে স্থগিতাদেশ বহাল রয়েছে।
বিগত ১৩১ বছর যাবত শান্তিপূর্ণভাবে এই মন্দিরে সার্বজনীন শ্রী শ্রী শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। নিজেদের আধিপত্যকে বিস্তার করে ফতুল্লা থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিবু দাস ও তার সন্ত্রাসী বাহিনী বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদানের মাধ্যমে পূজা উদযাপনে বাধা প্রদান করে আসছেন।
সূত্র থেকে জানা যায়, পূজা আসলেই শিবু দাস ও তার বাহিনীর লোকজন এই মন্দিরের নাম ব্যবহার করে ভুয়া কার্ড তৈরি করে পূজার নামে চাঁদাবাজি করছে। তার এই চাঁদাবাজির এক টাকাও এই পূজায় ব্যবহৃত হয় না। এই টাকা যায় তাদের পকেটে। এতে করে হিন্দু সম্প্রদায়ের লোকজন বিভ্রান্তির মধ্যে পড়েছে।
পাগলা বাজারের এক ব্যবসায়ী জানান, মূলত শিবুদাস মন্দিরের জমির ভাড়াটিয়া হয়েও সম্পত্তি লোভে পূজার কাজে বার, বার বাধা প্রদান করছে। কিন্তু তিনি ফতুল্লা থানা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক। আসলেই মূলত তার টার্গেট হলো এই মন্দিরটি দখল নিয়ে নিজের ফায়দা হাসিল করার চেষ্টা করছে।
তাই শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করতে ও সন্ত্রাসী বাহিনীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।