বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত

দিনাজপুরের ঘুমন্ত অবস্থায় দেয়ালচাপা পড়ে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের জন নিহত

সংবাদ নারায়ণগঞ্জঃ- দিনাজপুরের পার্বতীপুরে ঘুমন্ত অবস্থায় দেয়ালচাপা পড়ে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের চারজন নিহত হয়েছে্ন। শনিবার রাতে ওই উপজেলার পলাশবাড়ী ইউপির ঝাউপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- স্বপন, স্বপনের স্ত্রী সারজানা ও তাদের দুই ছেলে হোসাইন ও হাসিবুর। স্বপন পেশায় একজন ভ্যানচালক।

ঝাউপাড়া গ্রামের বাসিন্দা মনজুরুল ইসলাম মনজু জানান, রোববার সকালে গ্রামের লোকজন গিয়ে দেখতে পায় স্বপন, স্ত্রী সারজান ও দুই শিশুপুত্র নিজ ঘরে মাটির দেয়ালের নিচে চাপা পড়ে রয়েছে। দ্রুত লোকজন মাটি সরিয়ে তাদের মরদেহ উদ্ধার করে। তারা একই বিছানায় শুয়ে ছিলেন। শনিবার দিনরাত মুষলধারে বৃষ্টি হয়। এতে উপজেলার অনেক মাটির ঘরের দেয়াল ধসে পড়ে।

পার্বতীপুর মডেল থানার ওসি মোখলেসুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উদ্ধার তৎপরতা চলছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD