শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

আড়াইহাজারে বাস লেগুনা সংঘর্ষে নিহত ২

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

(২৮ অক্টোবর) শুক্রবার বিকেলে আড়াইহাজারের পাঁচরুখী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

নিহতদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরেকজন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, আড়াইহাজারের ঢাকা-সিলেট মহাসড়কে পাঁচরুখী দিঘির পাড় এলাকায় রূপসী বাংলা নামে ঢাকামুখী বাসের সঙ্গে নরসিংদীগামী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় লেগুনায় থাকা সাতজন যাত্রী গুরুতর আহত হন।

ভুলতা ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) ফারুক বলেন, রূপসী বাংলা নামের একটি বাস মহাসড়কে একটি লেগুনাকে আঘাত করে। এ সময় লেগুনার চালকসহ সাতজন আহত হন। ঘটনাস্থলেই এক নারী মারা যান। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন বলেন, বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন নারী রয়েছেন। অপরজন চালক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD