শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় সিএনজির ৬ যাত্রী আহত

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে চার শিশুসহ ছয়জন আহত হয়েছেন।

বুধবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে রূপগঞ্জের ৩০০ফিট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তারা হলেন— মোছা. জুলেখা খাতুন (৪৭), মোছা. সাজেদা বেগম (৫০), মো. রাব্বি (১২), রাইসা (৫), আমেনা (৭), তানহা হাসান (২০)।

গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে। বর্তমানে সেখানে তারা চিকিৎসাধীন।

তাদের ঢামেক হাসপতালে নিয়ে আসা পথচারী হানিফ জানান, রূপগঞ্জের ৩০০ফিট এলাকায় একটি ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাটি উল্টে যায়। অটোরিকশাটিতে দুই নারী ও চারজন শিশু ছিল। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তারা ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসাধীন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান,রূপগঞ্জের ৩০০ফিট এলাকায় একটি ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাটি উল্টে শিশুসহ ছয়জন আহত হয়েছেন। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন- এক শিশু ও এক নারীর অবস্থা আশঙ্কাজনক।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD