শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

আগামী ৪ ডিসেম্বর থেকে নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ

সংবাদ নারায়ণগঞ্জ:- আগামী ৪ ডিসেম্বর থেকে নারায়ণগঞ্জ-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে বিভাগ৷ পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ঢাকা থেকে গেন্ডারিয়া অংশে তিনটি পৃথক রেললাইনের নির্মাণকাজ চলমান থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

(৩০ নভেম্বর) বুধবার বাংলাদেশ রেল‌ওয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। রেলওয়ে বিভাগ ‘সাময়িক’ সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ রাখার কথা জানালেও নির্দিষ্ট কতদিন বন্ধ থাকবে তা পরিষ্কার করেনি৷

বিজ্ঞপ্তিতে রেল কর্তৃপক্ষ জানায়, প্রকল্পের কাজটি দ্রুত সম্পন্নের লক্ষ্যে ঢাকা-নারায়ণগঞ্জ রূপে চলাচলকারী সকল ট্রেন ৪ ডিসেম্বর ২০২২ হতে সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। দ্রুত কাজ শেষে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে পুনরায় ট্রেন চলাচল শুরু হবে।

যাত্রী সাধারণের সাময়িক অসুবিধার জন্য বাংলাদেশ রেল‌ওয়ের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD