শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

সিদ্ধিরগঞ্জে গ্যাসের বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ, চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাসের বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।

(৫ ডিসেম্বর) সোমবার ভোর সাড়ে পাঁচটায় গোদনাইল ইউনিয়নের উত্তর ধনকুন্ডা এলাকায় স্থানীয় নাজমুল মিয়ার বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মো. জসিম (৪৫), তার স্ত্রী গৃহবধু আফরোজা আক্তার (৩৮), মেয়ে জয়া আক্তার (১৩) ও শিশু ছেলে জুনায়েদ (৭)।

সোমবার (৫ ডিসেম্বর) আহতদের মধ্যে আফরোজা আক্তার  পাঁচটার দিকে রাজধানির শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

দগ্ধদের মধ্যে নিহত আফরোজার স্বামী দগ্ধ মো. জসিম (৪৫) ও মেয়ে জয়া আক্তার (১৩) সেখানে আইসিউতে চিকিৎসাধিন রয়েছেন। তাদের মধ্যে দগ্ধ জসিমের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

আগুনে চিকিৎসাধিন জসীম উদ্দিনের শরীরের ৬৫ শতাংশ, মেয়ে জয়ার ২৫ শতাংশ দগ্ধ হয় । শিশু জুনায়াদের ৭ শতাংশ দগ্ধ হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় নিয়ে যাওয়া হয়েছে।

নিহত আফরোজার বাবা আব্দুর রব জানান, নাজমুল মিয়ার তিন তলা বাড়ির দ্বিতীয় তলার একটি ফ্ল্যটে আফরোজা, তার স্বামী ও দুই সন্তান নিয়ে ভাড়া থাকতেন। আফরোজার স্বামী জসিম হানিফ পরিবহনের বাসচালক। মেয়ে জয়া আক্তার স্থানীয় একটি স্কুলে সপ্তম শ্রেণীতে লেখাপড়া করে।

ধারণা করা হচ্ছে রাতে সবাই ঘুমানোর আগে রান্নাঘরে চূলার চাবি দেয়া ছিল। এতে সারা রাত গ্যাস নির্গত হয়ে ঘরের ভেতর জমাট বেঁধে থাকে। ভোরে চূলা জ্বালানোর জন্য আগুন ধরালে সেখান থেকেই ঘরের ভেতর জমাট গ্যাসের বিস্ফোরণ হয়।

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD