সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

ডিসি, এসপি, র‌্যাব, পুলিশ প্রশাসন সম্মিলিতভাবে কাজ করলে সবকিছু উন্নয়ন করা সম্ভব, মেয়র আইভী

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, শহরের জায়গা অল্প, কোনো গরীব মানুষকে উচ্ছেদ করে রাস্তা বড় করা সম্ভব নয়। সরকার যদি অধিগ্রহণ করে সড়ক বড় করা সম্ভব। অটোরিকশা পুরোপুরি বন্ধ করা যাবে না। দুই সিটি এলাকায় এরই মধ্যে অটোরিকশা নিয়ম মেনে অনুমতি দিয়েছে। আমরাও সেই নিয়মের দিকে যেতে পারিনা।

(২৮  ডিসেম্বর) বুধবার সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মিলনায়তনে নগর উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, ডিসি, এসপি, র‌্যাব পুলিশ প্রশাসন ও সিটি কর্পোরেশন সমন্বয়ে সম্মিলিতভাবে কাজ করলে নগরে সবকিছুর উন্নয়ন সম্ভব।

তিনি বলেন, ফুটপাত উচ্ছেদ, অবৈধ ট্রাক স্ট্যান্ড, অবৈধ ডায়াগনস্টিক সেন্টার, অটোরিকশার বিষয়ে নিয়ম মেনে অভিযান চালাতে সবার সহযোগিতা প্রয়োজন। শহরের প্রধান প্রধান সড়ক ও গলিগুলো তুলনামূলক সরু অবস্থা রয়েছে। ওখানে মাঝে মধ্যে ফায়ার সার্ভিসের গাড়িও যেতে সমস্যা পড়তে হয়।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার উপ-পরিচালক (উপ-সচিব) আনোয়ার হোসেন, র‌্যাব-১১ কমান্ডিং অফিসার লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা, সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আমির খসরু, প্যানেল মেয়র-১ আব্দুর করিম বাবু, কাউন্সিলর কামরুল হাসান মুন্না প্রমুখ।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD