সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

নারায়ণগঞ্জে রেল লাইনের দুইপাশের ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

সংবাদ নারায়ণগঞ্জঃ- নারায়ণগঞ্জের রেলগেইট এলাকার প্রায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ রেলওয়ে।

(৪ জানুয়ারি) বুধবার বেলা ১১টায় শহরের ২ নম্বর রেলগেইট এলাকা থেকে শুরু করে বালুরমাঠ পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চলে।

বাংলাদেশ রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ডিভশনাল এস্টেট অফিসার মো. সফি উল্লাহ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া খানমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এসময় রেললাইনের দুই পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনাগুলো ভেকু দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। উচ্ছেদ অভিযান শুরু হওয়ার পর কেউ কেউ আবার দোকানপাট সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। আর এ উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে বিপুল পরিমাণ লোকজন জড়ো হয় রেললাইনের দুইপাশে।

রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ বলেন, আপনারা জানেন বর্তমানে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ডাবল রেল লাইনের কাজ চলমান। এখানে ডাবল লাইন প্রকল্পের মালামাল আসবে। যার কারণে আমরা এ উচ্ছেদ অভিযান পরিচালনা করছি। রেল লাইনের দুই পাশে যত স্থাপনা আছে সব স্থাপনাই অবৈধ। তাদের অনেকবার বলা হয়েছে স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD