শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

সোনারগাঁয়ে স্কুল-কলেজের সামনে বখাটেদের দেখলেই গ্রেফতারের নির্দেশ

সংবাদ নারায়ণগঞ্জ:- অপরাধমূলক কর্মকাণ্ড রোধে ও গণসচেতনতা তৈরিতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে সোনারগাঁ থানা পুলিশ। এখন থেকে স্কুল-কলেজের পাশে বখাটে পেলেই গ্রেফতার করা হবে সতর্ক করে দিয়েছে পুলিশ ।

(১১ জানুয়ারি) সোনারগাঁ থানা পুলিশের ফেসবুক পেজে এ-সংক্রান্ত এক সতর্ক বার্তা দেখা গেছে।

সতর্ক বার্তায় লেখা রয়েছে, স্কুল-কলেজ ও মাদরাসা চলাকালীন বা ছুটি হওয়ার সময়ে যেকোনো স্কুলের পাশে ও পাশের দোকানে আড্ডা দেওয়া এবং অহেতুক ঘোরাফেরা সম্পূর্ণ নিষেধ। ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার জন্য আজ থেকে যদি কোনো স্কুল-কলেজ বা মাদরাসার সামনে বখাটে ছেলে পাওয়া যায় তাহলে তাদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ জানান, বখাটেদের অপরামূলক কর্মকাণ্ড প্রতিরোধে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজনে উপজেলার প্রতিটি স্কুলে সতর্কতামূলক ক্যাম্পেইন করা হবে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD