রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

পাগলা শাহীবাজার থেকে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পাগলা থেকে গাঁজাসহ দুই যুবক কে গ্রেপ্তার করেছে পুলিশ।

(২৩ জানুয়ারি) সোমবার সকালে তাদেরকে পাগলা শাহী মহল্লা বাজারের ঢালে হালিমের চায়ের দোকানের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো ফতুল্লা মডেল থানার পাগলা শাহী মহল্লার মো. জসিমের পুত্র মো. বাবু (২৪) ও মৃত মোসলেম উদ্দিনের পুত্র মো. সানজিদ (২৫)।

এ সময় গ্রেপ্তারকৃতদের নিকট থেকে পুলিশ দুই কেজি গাঁজা উদ্ধার করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার সকাল পৌনে আটটার দিকে শাহী মহল্লা বাজারের ঢালে হালিমের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ বাবু ও সানজিদ কে গ্রেফতার করে।

এলাকাবাসী জানায় দীর্ঘদিন ধরে পাগলা শাহী বাজার এখন পট্টি আমতলা সহ বিভিন্ন অলিতে গলিতে ছাত্রলীগ নেতা পরিচয় দানকারী লিমন ও ইমরানের ভাগিনা মাদক ব্যবসায়ী তানভীরের সহযোগী। মাদক ব্যবসায়ী তানভীর এর বিরুদ্ধে এলাকাবাসী মাদকবিরোধী সমাবেশ করলেও মামাদের সেলটারে বুক ফুলিয়ে চালিয়ে যাচ্ছে মাদক ব্যবসা। তাই এলাকাবাসীর দাবি কথিত ছাত্রলীগ নেতার ভাগিনাকে আইনের আওতায় আনা হলে ভুল গডফাদার নাম উন্মোচন হবে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে বলে জানায় পুলিশ।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD