রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- বাংলাদেশ আন্তজেলা ট্রাক চালক ইউনিয়ন (রেজিঃ নং বি-১৬৬৫) কেন্দ্রীয় কমিটির ত্রি- বার্ষিকী নির্বাচনের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
(১৯ ফেব্রুয়ারি) রোববার বিকেলে বাংলাদেশ আন্তজেলা ট্রাক চালক ইউনিয়ন কেন্দ্রীয় কার্যালয় ৪৯/৪, কোটবাড়ি মিরপুর দারুসসালাম ঢাকা এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথবাক্য পাঠ করান বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি সভাপতি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ও সভাপতি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু, এমপি ঢাকা ১৪ আসন, বীর মুক্তিযোদ্ধা সাদিকুর রহমান হিরু সহ-সভাপতি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী সাধারণ সম্পাদক বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।
এ সময় শপথ গ্রহণ করেন বাংলাদেশ আন্তজেলা ট্রাকচালক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব কাউসার আহমেদ পলাশ, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সহ নবনির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দ।