বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

আড়াইহাজারে পুলিশের গুলিতে ডাকাত আহত

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশের গুলিতে মোহাম্মদ শামীম (২০) নামে এক ডাকাত সদস্য আহত হয়েছেন। ।

(২১ ফেব্রুয়ারি) মঙ্গলবার ভোরে উপজেলার লেঙ্গুরদী উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আটক শামীম উপজেলার ছোট ফাউসা এলাকার ইয়াকুব আলীর ছেলে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পুলিশ জানায়, ভোরে একদল ডাকাত আড়াইহাজারের বিশনন্দী গামী কয়েকটি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পুলিশের সদস্যরা সেখানে উপস্থিত হলে ডাকাত দল দেশীয় অস্ত্র দিয়ে পুলিশকে আঘাতের চেষ্টা করে। আত্মরক্ষার্থে পুলিশ তাদের গুলি ছুড়লে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। এ সময় ধাওয়া করে আহত অবস্থায় একজনকে আটক করা হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, আহত ডাকাতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

নারায়ণগঞ্জ সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) আবির হোসেন বলেন, ডাকাত দলের সদস্যরা পুলিশের ওপর হামলা চালায়। পুলিশ আত্মরক্ষার্থে তাদের ওপর গুলি ছুড়ে। গুলিবিদ্ধ অবস্থায় একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD