শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে রোজা শুরু বৃহস্পতিবার

সংবাদ নারায়ণগঞ্জ:- সৌদি আরবে মঙ্গলবার রাতে রমজান মাসের চাঁদ দেখা যায়নি।

ফলে দেশটিতে বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে রোজা শুরু হচ্ছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গাল্ফ নিউজ এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, সৌদি আরবের তামির অবজারভেটরি মঙ্গলবার সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখতে পায়নি। খালি চোখেও দেশটির কোথাও চাঁদ খবর পায়নি চাঁদ দেখা কমিটি। ফলে বুধবার (২২ মার্চ) শাবান মাসের ৩০ তারিখ বলে গণ্য হবে। তাই বৃহস্পতিবার থেকে রোজা পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

রমজান মাসের চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবে বুধবার রাতে তারাবির নামাজ শুরু হবে।

সৌদি আরবের পাশাপাশি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ জর্ডান, ফিলিস্তিন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন ও ওমানে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস।

 

উল্লেখ্য, হিজরি সনের রমজানকে মাসকে পবিত্র মাস হিসেবে গণ্য করে থাকে বিশ্বের মুসলিম সম্প্রদায়। মাসজুড়ে রোজা রাখার পর উদযাপন করে ঈদুল ফিতর। সাধারণত সৌদি আরবের একদিন পর থেকে বাংলাদেশে পবিত্র রমজান শুরু হয়।

 

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD