রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

ফতুল্লায় বিপুল পরিমাণ মদসহ বিআইডব্লিটিএ এর স্টাফ দুলাল গ্রেফতার।

সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লার পাগলা থেকে ৯২ বোতল মদসহ দুলাল মিয়া (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে নারায়নগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।

 

(৪ জুন)  রোববার রাত নয়টার সময় পাগলা শান্তি নিবাসের হাজী মমিনের বাড়ীর পঞ্চম তলার থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেপ্তারকৃত দুলাল মিয়া ফতুল্লা পাগলা শান্তি নিবাসের হাজী মমিনের বাড়ীর ভাড়াটিয়া মৃত মতিউর রহমানের পুত্র। দীর্ঘদিন ধরে দুলাল নিজের বাসায় মদ ও বিয়ার মজুদ রেখে বিভিন্ন এলাকায় হোম ডেলিভারি দিয়ে আসছিল।

 

(৫ জুন) সোমবার জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেন।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, রোববার রাত নয়টার দিকে ফতুল্লা মডেল থানার পাগলা শান্তি নিবাসের ২ নং গেইটের হাজী মমিনের বাড়ীর পঞ্চম তলার নীচ তলায় অভিযান চালিয়ে দুলাল মিয়াকে গ্রেফতার করে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার ভাড়াকৃত ফ্ল্যাট থেকে ৯২ বোতল দেশে উৎপাদিত কেরু মদ উদ্ধার করে।

 

তিনি আরও জানান, দেশি কেরু মদ  উদ্ধারের ঘটনায় জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে মাদক আইনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে বলে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD