বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

ফতুল্লায় ৩৯৮ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২

সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লায় ৩৯৮ বোতল ফেনসিডিলসহ মো. মিন্টু শেখ ও মো. সেলিম হোসেন নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়ে।

(৮ জুন) বৃহস্পতিবার সকালে কুতুবআইল (পিটালিপুর) এলাকায় মোহাম্মদ আলীর বাড়ির সামনে ফেনসিডিল বিক্রয়কালে তাদের হাতেনাতে গ্রেপ্তার করে র‌্যাব-১১।

এ সময় মাদক সরবারহের কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

র‌্যাব-১১’র সিনিয়র সহকারী পরিচালক মো. রিজওয়ান সাঈদ জিকু বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মো. মিন্টু শেখ ও মো. সেলিম হোসেন পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা চলমান রয়েছে।

তারা দীর্ঘদিন ধরে অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশেপাশের এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছে।

তিনি আরও জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মো. মিন্টু শেখ ও মো. সেলিম হোসেনকে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD