রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

আড়াইহাজার পৌরসভায় মেয়র সুন্দর আলী

নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভা নির্বাচনে জয়লাভ করেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সুন্দর আলী।

(১৩ জুন) সোমবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। পরে ভোট গণনা শেষে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রবিউল ইসলাম।

প্রাপ্ত ফলাফলে মো. সুন্দর আলী নৌকা প্রতীকে ভোট পেয়েছেন নায় হাজার ৯৯২টি, স্বতন্ত্র মেহের আলী নারিকেল গাছ প্রতীকে এক হাজার ৩৩৯টি ভোট পেয়েছেন, মামুন অর রশিদ মোবাইল প্রতীকে দুই হাজার ১০৭টি ভোট পেয়েছেন এবং হাবিবুর রহমান জগ প্রতীকে ভোট পেয়েছেন চার হাজার ৮৯০টি। মোট বৈধ ভোটের সংখ্যা ১৮ হাজার ৩৩৮টি। ভোট বাতিল হয়েছে ৪৪টি। আড়াইহাজার পৌরসভার মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৪৬৫টি।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD