বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
আলীগঞ্জে ভাঙারি ব্যবসার আড়ালে ‘শান্তর মাদকের হাট’ ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ অস্ত্রধারী, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২ আলীগঞ্জে একাব্বর মাতবর ফাউন্ডেশন (আবু বাড়ি) শুভ উদ্বোধন, আব্দুল ওয়াহেদ সভাপতি ও মো. সাখাওয়াত কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন 

বুড়িগঙ্গা নদীতে ডুবে যাওয়া ওয়াটার বাস উদ্ধার

সংবাদ নারায়ণগঞ্জ:-রাজধানীর সদরঘাট এলাকার বুড়িগঙ্গা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে ডুবে যাওয়া ওয়াটার বাসটি উদ্ধার করে কিনারে এনেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ ‘রুস্তম’।

এর আগে সোমবার (১৭ জুলাই) সকাল ৬টা থেকে উদ্ধারকারী জাহাজ রুস্তমের সাহায্যে নতুন করে উদ্ধার অভিযান শুরু হয়। তবে আজকের অভিযানে জীবিত বা মৃত কেউ উদ্ধার হয়নি। এ দুর্ঘটনায় নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত আছে।

সদরঘাট নৌথানার এসআই হাসান মারুফ বলেন, ‘উদ্ধারকারী জাহাজ রুস্তমের সাহায্যে ডুবে যাওয়া ওয়াটার বাসটিকে টেনে পোস্তগোলা ব্রিজের দিকে নেওয়া হয়েছে। রবিবার (১৬ জুলাই) দিবাগত রাতের পর এখন পর্যন্ত আর কোনও মরদেহ বা জীবিত কাউকে উদ্ধার করা যায়নি। উদ্ধার কাজ চলমান।’

তিনি জানান, এখন পর্যন্ত নিহত তিন জনের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। পরিচয় পাওয়া দুই জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা হলেন, কেরানীগঞ্জের চুনকুটিয়ার মো. বাবু মিয়ার ছেলে মো. আলিফ (১৪) ও দোহারের জয়পাড়ার সবুজের ছেলে মো. ফাহিম (২০)। এছাড়া অজ্ঞাত আনুমানিক ৫৫ বছর বয়সী একজনের মরদেহ মিডফোর্ট হাসপাতালের হিমাগারে রাখা আছে।

তিনি আরও জানান, ‘এখন পর্যন্ত জীবিত উদ্ধার করা হয়েছে সাত জনকে। এদের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন সামিরা, মুনছুর আলী, মোছা. মিমি ও বিল্লাল। তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। আর অজ্ঞাত তিন জন রাতেই চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়িতে ফিরে গেছেন।’

এর আগে রবিবার (১৬ জুলাই) রাত সোয়া ৮টার দিকে রাজধানীর শ্যামবাজার থেকে কেরানীগঞ্জের তেলেরঘাটের বুড়িগঙ্গা নদীর অংশে বালুবাহী বলগেটের ধাক্কায় যাত্রীসহ একটি ওয়াটার বাস ডুবে যায়। এ সময় অনেকে সাঁতার কেটে তীরে পৌঁছান। তবে এখনও অনেকে নিখোঁজ বলে অভিযোগ পাওয়া গেছে। পরে উদ্ধারকারীরা ডুবে যাওয়া ওয়াটার বাসের তিন যাত্রীর মরদেহ উদ্ধার করেছে।

বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের স্থানীয় ডুবুরি ইউনিটসহ নৌপুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকাজ শুরু করে। পরে বিআইডব্লিউটিএর টাগ জাহাজ ‘অগ্রদুত’ ও ‘বালু’ এবং ফায়ার সার্ভিসের ‘অগ্নি শীতলক্ষ্যা’ জাহাজ তাদের কার্যক্রম শুরু করে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD