শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

শাহজালাল বিমানবন্দর খনি থেকে ৩০ কোটি টাকার সোনা উদ্ধার

সংবাদ নারায়ণগঞ্জ:-হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি ফ্লাইটের ১১টি সিটের নিচ থেকে ২৬ কেজি সোনা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সোনার দাম আনুমানিক ৩০ কোটি টাকা।

(১৬ জুলাই) রোববার মধ্যরাতে দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৪ ফ্লাইটটি তল্লাশি করে ৯৮টি নীল রঙের স্কচটেপে মোড়ানো সোনার তরল পেস্ট উদ্ধার করা হয়। এ সময় সোনা পাচারের সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়েছে।

(১৭ জুলাই) সোমবার সকালে ঢাকা কাস্টমস হাউজের উপ-কমিশনার প্রিভেনটিভ দলের কর্মকর্তা সেগুফতা মাহজাবিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে দুবাই থেকে আসা ফ্লাইটটিতে কাস্টমস হাউজ এবং অন্যান্য সংস্থার অংশগ্রহণে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে বিমানটির ১১টি সিটের নিচ থেকে ৯৮টি নীল রংয়ের স্কচটেপে মোড়ানো ডিম্বাকৃতির সোনার পেস্ট উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বসোনার ওজন প্রায় ২৬ কেজি, যার আনুমানিক মূল্য প্রায় ৩০ কোটি টাকা।

সেগুফতা মাহজাবিন আরো জানান, উদ্ধার করা সোনাগুলো মালিক বিহীন অবস্থায় পাওয়া যায়। পরবর্তীতে এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম চলমান। সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD