সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আলীগঞ্জে ফের বেপরোয়া হিমেল বাহিনী, পরিচালনা করছে মাদকের স্পট নারায়ণগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ দুই ছিনতাইকারী গ্রেফতার নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের কমিটি বাণিজ্যের অভিযোগ, জুয়েল রানার কথোপকথনের অডিও ভাইরাল সিদ্ধিরগঞ্জে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীকে গুলি করে হত্যা গার্মেন্টসে চাকরির আড়ালে মেহেদীর মাদক ব্যবসার অভিযোগ ফতুল্লায় বস্তাবন্দী অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার ফতুল্লায় ইয়াবাসহ শাহাজুল গ্রেপ্তার,  ধরাছোঁয়ার বাহিরে মেহেদী ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে খুচরা বিক্রেতারা গ্রেপ্তার, আড়ালে মূলহোতারা আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা, বর্ণনা দিলো পুলিশ ডেঙ্গু প্রতিরোধে একসঙ্গে সবাইকে কাজ করার নির্দেশ ডিসির

আড়াইহাজারে গ্যাস লাইনের লিকেস থেকে বিস্ফোরণে, দুইজনের মৃত্যু

সংবাদ নারায়ণগঞ্জ:- আড়াইহাজারে অবৈধ গ্যাস লাইন বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হয়েছেন।

(২২ সেপ্টেম্বর) শুক্রবার মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে।এদের মধ্যে কানিজ খাদিজা নিপা (৩৯) ও চায়না আক্তার (৪০) নামে দুই নারী রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে শনিবার সকাল ৭টার দিকে ও দুপর ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আগুনে দগ্ধ অন্যরা হলেন, নিহত নিপার মা হাসিনা মমতাজ (৫৫), সোহান তালুকদার (৪৫) ও নাজমুল । এদের মধ্যে শরীরের ৫৫ শতাংশ দগ্ধ নিয়ে হাসিনা মমতাজ (৫৫) ও ১০০ শতাংশ দগ্ধ নিয়ে সোহান তালুকদার (৪৫) শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন। তাঁদের দুজনের অবস্থাই আশঙ্কাজনক। নিহত চায়না ও নিপার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল।

দগ্ধ সোহানের ভাগিনা ফাহিম মোল্লা জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজার বাজারের পাশে একটি বাড়ির চতুর্থ তলায় ভাড়া থাকেন সোহান এবং তার স্ত্রী সায়মা। তাদের পাশের বাসায় থাকেন নিপা। রাত ১২টার দিকে তিনি খবর পান, ওই বাসায় বিস্ফোরণে আগুন লেগেছে। তখন তিনি বাসা থেকে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল নিয়ে যান। পরে তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়।

তিনি আরো জানান, সোহান স্থানীয় ফকির গার্মেন্টসে চাকরি করেন। তবে তার স্ত্রী সায়মা গৃহিণী। আর তাদের পাশের বাসায় ভাড়া থাকেন নিপা। কয়েকদিন আগে নিপার মা হাসিনা মমতাজ ওই বাসায় বেড়াতে এসেছিলেন। রাতে আগুনে তারা চারজনই দগ্ধ হয়েছেন। তবে কি থেকে এই বিস্ফোরণ হয়েছে তা জানাতে পারেননি ফাহিম।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আড়াইহাজার ফায়ার স্টেশনের স্টেশন অফিসার শাহ্জাহান হোসেন বলেন, ফ্ল্যাটের ভেতর তিনটি কক্ষ, মাঝখানে রান্নাঘর। ঘরে তিতাসের গ্যাসের লাইন ও গ্যাস সিলিন্ডার দু’টোই ছিল।

তবে সিলিন্ডারটি অক্ষত অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে গ্যাস লাইনের লিকেজ থেকে ঘরের ভেতর জমা গ্যাস থেকে এই বিস্ফোরণ হয়েছে বলে ধারণা করছি। তবে, নিশ্চিত করে তদন্তের পরই বলা যাবে বলে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক তৈয়ব জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন মামলা হয়নি ।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD