রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

ফতুল্লায় ডোবা থেকে বিকাশ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লার আলীগঞ্জে নিখোজের তিনদিন পর ডোবা থেকে উদ্ধার হলো বিকাশ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার।

(১১ নভেম্বর) শনিবার সকাল ১০ টার দিকে ফতুল্লার আলীগঞ্জস্থ অলি হাজীর ডোবা থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। গত বৃহস্পতিবার নিখোঁজ হোন তিনি।

নিহতের নাম আতিকুল ইসলাম(২০)। সে ফতুল্লা মডেল থানার আলীগঞ্জের ইকবালের বাড়ীর ভাড়াটিয়া মোঃ বশির হাওলাদারের পুত্র।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে সুরহতাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে নিয়ে যায়।

নিহতের বাবা বশির হাওলাদার জানান, তার এক ছেলে ও এক মেয়ে। নিহত আতিকুল ইসলাম সন্তানদের মধ্যে ছোট। সে কুরআানে হাফেজ ছিলো। আলীগঞ্জ কাজীপাড়ায় একটি বিকাশের দোকান ছিলো। বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে সে বাসা থেকে দোকানে যাওয়ার জন্য বের হয়। পরে রাত দশটার দিকে দোকান বন্ধ করে। তখন সম্রাট নামে আরেক বিকাশ এজেন্ট পাওনা ৫০ হাজার টাকা দেয়ার জন্য আলীগঞ্জ রেললাইন বাজারস্থ স্থানে আতিকুলকে ডেকে নেয়। এরপর থেকে আতিকুল নিখোজ। নিখোঁজের রাতে আতিকুলকে একাধীকবার ফোন করার পর একবার ফোন রিসিভ করে বলেন আমি মাহফিলে।

তিনি ধারনা করে বলেন, ঘাতকরা জিম্মি করে তার টাকা লুটে নেয়ার জন্যই তাকে দিয়ে মাহফিলে থাকার কথা মিথ্যা বলিয়েছে। টাকা লুটে নিয়ে গলায় ও পেটে ছুরিকাঘাত করে হত্যারপর আতিকুলকে ডোবায় ফেলে দিয়েছে।

তিনি আরো বলেন, নিখোঁজের রাতেই ফতুল্লা মডেল থানায় জিডি করতে গিয়ে ছিলাম। ওই রাতে পুলিশ জিডি নেয়নি। পরে শুক্রবার সকালে গিয়ে জিডি করেছি। হত্যাকারীদের গ্রেফতার ও বিচার চাই।

ফতুল্লা মডেল থানার ওসি নুরে আজম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD