সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় জুয়েল আরমান ও দেলু বাহিনীর বিরোধের জেরে প্রাণ গেল নিরীহ গাড়িচালক ইউসুফের! সিদ্ধিরগঞ্জে গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যা ফতুল্লায় সাংবাদিকের বাসায় গিয়ে সাংবাদিককে হত্যার হুমকি ফতুল্লা রেলস্টেশন এলাকায় কৃষকদল নেতার শেল্টারে আলামিনের মাদক ব্যবসা আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতা নিহত প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন আলীগঞ্জে ফের বেপরোয়া হিমেল বাহিনী, পরিচালনা করছে মাদকের স্পট নারায়ণগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ দুই ছিনতাইকারী গ্রেফতার নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের কমিটি বাণিজ্যের অভিযোগ, জুয়েল রানার কথোপকথনের অডিও ভাইরাল

পরকীয়া করায় জেল থেকে বেরিয়ে এসে স্ত্রীকে হত্যা

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পরকীয়া সন্দেহে স্ত্রী জাহানারা বেগমকে হত্যার অভিযোগে স্বামী হককে আটক করেছে পুলিশ।

(১১ নভেম্বর) শনিবার গভীর রাতে আড়াইহাজার পৌরসভার মুকুন্দী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহানারা একই এলাকার মৃত ওসমানের মেয়ে।

স্থানীয়রা জানান, ডাকাতি মামলায় প্রায় ৮ বছর কারাগারে ছিলেন হক। জামিন পেয়ে এলাকায় ফিরলে তিনি জানতে পারেন তার স্ত্রী জাহানারা পরকীয়ায় লিপ্ত রয়েছেন। এরই জেরে শনিবার গভীর রাতে স্ত্রী জাহানারাকে কাঁচি দিয়ে এলোপাতাড়ি ১৫ থেকে ২০টি আঘাত করেন স্বামী। গুরুতর আহত অবস্থায় বাড়ির লোকজন তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

আড়াইহাজার থানার ওসি মো. আহসান উল্লাহ বলেন ,মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD