বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
আলীগঞ্জে ভাঙারি ব্যবসার আড়ালে ‘শান্তর মাদকের হাট’ ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ অস্ত্রধারী, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২ আলীগঞ্জে একাব্বর মাতবর ফাউন্ডেশন (আবু বাড়ি) শুভ উদ্বোধন, আব্দুল ওয়াহেদ সভাপতি ও মো. সাখাওয়াত কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন 

সিদ্ধিরগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

সংবাদ নারায়ণগঞ্জ:- কক্সবাজার থেকে  বাসযোগে ঢাকায় নিয়ে আসার সময় মোঃ তানজিল হৃদয় (২২) নামের এক বাস যাত্রীর কাছ থেকে ৪ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নারায়নগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।

(২৪ নভেম্বর) শুক্রবার সকাল ঢাকা-চিটাগাং রোডের সিদ্ধিরগঞ্জের সানাড়পাড়ে কক্সবাজার থেকে ঢাকাগামী প্রেসিডেন্ট ট্রাভেলস বাসে অভিযান চালিয়ে তানজিল হৃদয় কে আটক করে।

তানজিল হৃদয় ঢাকার আদাবর থানার শ্যামলী ওভার ব্রিজের সামনের রফিকুল ইসলামের কোকাকোলা গ্যারেজের মোঃ ফরিদের পুত্র।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল ৮ টার দিকে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক ফজলুল হক খান, উপপরিদর্শক ইকাবাল আহমেদ দিপু, সহাকারী উপ-পরিদর্শক রোকনুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় পোল্ডার রোডস্থ জোনাকি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চিটাগাং রোডে কক্সবাজার থেকে ঢাকাগামী প্রেসিডেন্ট ট্রাভেলস্ নামের যাত্রীবাহী  বাসে অভিযান চালিয়ে  বাসযাত্রী তানজিল হৃদয় কে ৪ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট সহ  আটক করে।

এ ঘটনায় জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD