বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জ-৪ আসনে সালাউদ্দিন খোকাসহ ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ

সংবাদ নারায়ণগঞ্জ:– দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে (ফতুল্লা-সিদ্ধিগঞ্জ) ১১ প্রার্থীর মধ্যে আলহাজ্ব সালাউদ্দিন খোকা মোল্লাসহ ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

সোমবার (৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রার্থীদের উপস্থিতিতে বৈধ ও বাতিল প্রার্থীদের বাছাই অনুষ্ঠিত হয়।

এ সময় বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে জেলা রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল হক প্রার্থীদের বাছাই শেষে নারায়ণগঞ্জ ৪ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সালাউদ্দিন খোকা মোল্লার মনোনয়ন বৈধ নাম ঘোষণা করেন।

একই সঙ্গে ১ শতাংশ ভোটারের স্বাক্ষর সঠিক না দেওয়ায় একজন ও ফরম সঠিকভাবে পূরণ না করায় ও ১ শতাংশ ভোটার স্বাক্ষর না দেওয়ায় আরেক জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।

বৈধ প্রার্থীরা হলেন- ছালাউদ্দিন খোকা মোল্লা (জাতীয় পার্টি) একেএম শামীম ওসমান (আওয়ামী লীগ), মো. আলি হোসেন (তৃণমূল বিএনপি), মো. মূরাদ হোসেন জামাল (জাকের পার্টি), মো সেলিম প্রধান (বাংলাদেশ সুপ্রীম পার্টি), মো. হাবিবুর রহমান (ইসলামি ফ্রন্ট বাংলাদেশ), শহীদ উন নবী (ন্যাশনাল পিপলস পার্টি), গোলাম মোর্শেদ রনি (বাংলাদেশ কংগ্রেস) ও মো. ছৈয়দ হোসেন (জাসদ)।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD