রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

আবারো ফতুল্লায় হত্যাকাণ্ড

সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লার পাগলায় একটি ফ্ল্যাট থেকে রাজ্জাক (৫৫) নামের এক ব্যক্তির হাত-পা বাধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

(১৫ ডিসেম্বর) শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে ফতুল্লার পাগলার নুরবাগ জয়নাল আবেদীনের ৫ম তলা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত রাজ্জাক শরিয়তপুরের মৃত আব্দুল খাঁ’র পুত্র। সে তার পুত্র কে নিয়ে এই ফ্ল্যাটে বসবাস করতো।

নিহতের পুত্র আকাশ জানায়, তার মা পাঁচ মাস পূর্বে মারা যায়। বাবা কে নিয়ে সে এই বাসায় থাকতো। সে নবাবপুর একটি দোকানে চাকুরি করে। বৃহস্পতিবার রাত দশটার দিকে সে দোকান থেকে বাসায় ফিরে এসে দেখে ঘর তালাবদ্ধ।

তখন সে তার খালার বাসায় গিয়ে রাতের খাবার খেয়ে বন্ধুদের সাথে ব্যাডমিন্টন খেলে আবারো রাত সাড়ে বারোটার দিকে বাসায় ফিরে এসে তালাবদ্ধ দেখতে পেয়ে এক বন্ধুর বাসায় গিয়ে রাত্রিযাপন করে।

আজ শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে বাসায় ফিরে তালাবদ্ধ দেখতে পেয়ে বন্ধু কে নিয়ে ফ্ল্যাটের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দেখতে পায় খাটের উপর হাত-পা বাধা অবস্থায় তার বাবার মৃত দেহ। হাত- পা বেধে মাথায় আঘাত করে তার বাবা কে হত্যা করে বাইরে থেকে ফ্ল্যাটে তালা মেরে রাখা হয়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আযম মিয়া জানান, নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। হত্যাকান্ডের সাথে জড়িতেদর সনাক্ত সহ রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ ক

রছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD