শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

ফতুল্লায় তুলা কারখানায় ভয়াবহ আগুন

সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লায় ওয়েল্ডিংয়ের কাজ করার সময়ে তুলা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (৬ মার্চ) ফতুল্লা পেয়ারা বাগান এলাকার শফিক মিয়ার গেঞ্জির কাপড়ের জুট থেকে তৈরি করা তুলার কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসেন। এসময় মুহুর্তের মধ্যে জুট তুলাসহ পুরো কারখানা পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয়রা জানান, শফিক মিয়া নামে এক ব্যক্তিসহ কয়েকজন মিলে এই তুলার কারখানাটি পরিচালনা করতেন। কারখানাটিতে গেঞ্জির কাপড়ের জুট থেকে মেশিনের মাধ্যমে সুতা তৈরি করা হতো। এদিন কারখানার একটি মেশিন মেরামত করার সময় ওয়েল্ডিংয়ের স্ফুলিঙ্গ গিয়ে জুট ও তুলায় পড়ে। ফলে সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। তবে এর মধ্যে কারখানায় থাকা তুলা পুড়ে ছাই হয়ে যায়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক ফখর উদ্দিন আহাম্মদ বলেন, খবর পাওয়ার সঙ্গে আমাদের ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক ভাবে জানতে পেরেছি মেশিন মেরামত করার সময় ওয়েল্ডিংয়ের স্ফুলিঙ্গ থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD