বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

ফতুল্লায় ডোবা থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লায় পিলকুনি এলাকায় রাজু(১৭) নামের এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়।

নিহত অটোরিক্সা চালক রাজু ফতুল্লা মডেল থানার লালপুর পৌষাপুকুর পাড় এলাকার সিরাজ মিয়ার ভাড়াটিয়া মৃত মোক্তার আহম্মদের পুত্র।

অটোরিক্সা গ্যারেজ মালিক বাবুল জানায়,মঙ্গলবার রাতের প্রথম তারাবি নামাজের পর রাত ১০টার দিকে নিহত রাজু গ্যারেজ থেকে অটোরিক্সা নিয়ে বের হয়। বুধবার সকাল বেলা গ্যারজে ফিরে আসার কথা থাকলে ও সে আর ফিরে আসেনি। পরবরর্তীতে সারাদিন ফিরে না আসায় রাতে থানায় গেলে সকালে এসে সাধারন ডায়েরী করার পরামর্শ দেয় পুলিশ। বৃহস্পতিবার সকালে থানায় এসে জানা যায় যে,পিলকুনী কবরস্থানে একটি লাশ পাওয়া গেছে। সংবাদ পেয়ে সেখানে গিয়ে নিহত রাজুর লাশ শনাক্ত করে পরিবারের সদস্যরা।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম জানান,ধারনা করা হচ্ছে ছিনতাইরকারীরা রাজু কে হত্যা করে ফেলে রেখে তার মিশুক গাড়ী ছিনতাই করে অজ্ঞাত স্থানে পালিয়ে যায়। লাশটিতে পচন ধরায় কিভাবে হত্যা করা হয়েছে তা বুঝা যাচ্ছেনা। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে কিভাবে হত্যা করা হয়েছে তা জানা যাবে। ছিনতাই হওয়া মিশুক উদ্ধার সহ ছিনতাইকারীদের চিন্থিত করে গ্রেফতারের চেস্টা করা হচ্ছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD