বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

ফতুল্লায় চাঁদাবাজি মামলায় গ্রেফতার ৪

সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লায় দাবীকৃত চাঁদা না দেয়ায় ডিস ও ইন্টারনেট ব্যবসায়ী মোঃ আনোয়ার হোসেনকে প্রাণনাশের হুমকী সহ নানা ভয়ভীতি দেখিয়ে ডিস এবং ইন্টারনেট সামগ্রী ভাঙচুর, লুটপাটের ঘটনায় চাঁদাবাজি মামলার ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২২ মার্চ) রাতে তাদের কে কুতুবপুর পাগলার আদর্শ নগর, মুন্সীবাগ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত হলো, মিজান সোহেল, শওকত, কামাল। এদিকে মামলার প্রধান আসামী শহীদ নগরের কিশোর গ্যাং লিডার মোজাহিদ, মুন্সীবাগের আসলাম, আনোয়ার, সাইফুল পলাতক রয়েছে।

মামলার বাদী আনোয়ার হোসেন জানায়, কুতুবপুর শহীদ নগরের শীর্ষ মাদক ব্যবসায়ী এবং কিশোর গ্যাং লিডার মোজাহিদ, মুন্সীবাগের মিজান, শওকত, সোহেল, আনোয়ার, আসলাম, কামালসহ কিছু কিশোর অপরাধী ইন্টারনেট ও ডিসের অফিস ‘পুস্পিতা এন্টারপ্রাইজে’ এসে প্রতিমাসে ১ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে।

গত ১৪ মার্চ পূনরায় চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদা না দিলে ব্যবসা বন্ধ করে দেয়ার হুমকি দেয়। এসময় চাঁদা দিবে না বলে জানালে প্রতিষ্ঠানের মালিক আনোয়ার হোসেনকে মারধর করে চলে যায়। ওইদিন মধ্যরাতে কিশোর অপরাধীরা ইন্টারনেট এবং ডিসের প্রায় ৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক আবু হানিফ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাদাবাজি মামলার এজাহার নামীয় চার আসামিকে শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার তাদের কে আদালতে পাঠানো হয়েছে। পলাতক অপর আসামিদের গ্রেপ্তারের চেস্টা করা হচ্ছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD