শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

রূপগঞ্জে গাউছিয়া আগুন, পুড়লো ২০০ দোকান

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাউছিয়া কাঁচাবাজার ও টিনমার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শনিবার (২৩ মার্চ) রাত ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের গোলাকান্দাইল এলাকার গাউছিয়া কাঁচাবাজার ও টিনমার্কেটে এ অগ্নিকাণ্ড ঘটে।

তবে ব্যবসায়ীদের দাবি, আগুনে প্রায় দুই শতাধিক দোকানের কয়েকশ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কাঞ্চন, আড়াইহাজার, ডেমরা ও পূর্বাচল স্টেশনের মোট ১০টি ইউনিট উপস্থিত হয়ে প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, রাতে গাউছিয়া কাঁচাবাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। সঙ্গে সঙ্গে আগুনের লেলিহান শিখা পুরো কাঁচাবাজার ও টিনমার্কেটে ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেয়ে মার্কেটের সামনের দিকের কিছু দোকানের মালামাল বের করতে পারলেও ভেতরে থাকা সব দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

ফার্মেসির মালিক রফিক বলেন, এই মার্কেটে বিভিন্ন পণ্যসামগ্রীর প্রায় তিন শতাধিক দোকান রয়েছে। দুই একটি বাদে সবগুলো দোকান পুড়ে গেছে। সেইসঙ্গে কয়েকশ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। সবাই ঈদ উপলক্ষে মালামাল তুলেছিল, সব মাল আগুনে পুড়ে গেছে।

মুদি দোকানী সালাম বলেন, এখানে বিভিন্ন রকমের কেমিক্যাল ও হার্ডওয়্যারসহ সবকিছুর দোকান ছিল। কয়েকটি দোকান বাদে সব দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। অনেকের দোকানের ভেতরে নগদ টাকাও ছিল।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন আহাম্মদ বলেন, আগুনের খবর পেয়ে আমাদের কাঞ্চন, ডেমরা, আড়াইহাজার ও পূর্বাচলের চারটি স্টেশনের ১০টি ইউনিট কাজ করছে। আমাদের সদস্যরা প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিসের ইন্সিডেন্ট কমান্ডার ঢাকা বিভাগের উপ-পরিচালক ছালেহ উদ্দিন বলেন, খবর পেয়ে আমাদের চারটি স্টেশনের ১০টি ইউনিটের ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD