বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

ফতুল্লায় তিন বছরের শিশু অপহরণের ঘটনায় গ্রেফতার ২

সংবাদ নারায়ণগঞ্জ: চানমারী থেকে তিন বছরের শিশু আব্দুর রহমানকে অপহরণের ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

শুক্রবার (১০ মে) দিবাগত রাত আড়াইটার দিকে সিদ্ধিরগঞ্জ থানার চৌধুরী বাড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মমতাজ বেগম (৫৬) ও ফজলু (৪৬)। মমতাজ বেগম ভারতের ত্রিপুরার বাসিন্দা ও ফজলু জামালপুর জেলার মেলাহন্দ থানার কাউয়া বাড়ির মো. হাবিবুর রহমানের ছেলে।

শনিবার (১১ মে) তাদের আদালতে প্রেরণ করা হয় বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. ফারুক হোসেন।

মো. ফারুক হোসেন জানান, গ্রেফতার মমতাজ বেগম হলেন শিশু আব্দুর রহমানের সৎ দাদী এবং ভারতের ত্রিপুরার বাসিন্দা। শিশুটিকে অপহরণ করে পূর্বের স্বামী ফজলুকে সাথে নিয়ে জামালপুরের মেলাহন্দে চলে যান তিনি।

মঙ্গলবার(৭ মে) সকালে শিশু আব্দুর রহমানকে অপহরণ করে তার বাবা মায়ের নিকট ১০ লাখ টাকা দাবী করে। অন্যথায় তাকে ভারতে নিয়ে যাবে বলে হুমকি দেয়। শিশুটির বাবা মা দুই লাখ টাকা প্রদান করার কথা স্বীকার করলে তারা মোবাইল ফোনটি বন্ধ করে দেয়।

পরে তারা পুলিশের উপস্থিতি দেখতে পেয়ে শিশুটিকে নিয়ে পালিয়ে যেতে চাইলে গ্রেপ্তারকৃতরা ফজলুর বোন শিশুটিকে রেখে পালিয়ে যাওয়ার কথা বললে তারা শিশুটিকে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ নিশ্চিত হয়ে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে জেলার সিদ্ধিরগঞ্জ থানার চৌধুরী বাড়ী এলাকায় অভিযান চালিয়ে মমতাজ বেগম ও তার পূ্র্বের স্বামী ফজলুকে গ্রেফতার করে।

তিনি আরোও জানান, গ্রেফতার মমতাজ বেগম একাধিক বিয়ে করেছেন। তার পূ্র্বের স্বামীকে নিয়েই তিনি এ অপহরণের পরিকল্পনা করেন।

এর আগে, শিশু আব্দুর রহমানের অপহরণের ঘটনায় বাবা রবিন তার সৎ মা মমতাজ বেগম (৫৬) সহ অজ্ঞাত নামা আরো ২-৩ জন কে আসামী করে বুধবার(৭ মে) দুপুরে ফতুল্লা মডেল মামলা দায়ের করেন। পরে বুধবার (৮ মে) রাতে মেলাহন্দ থানা পুলিশের সহায়তায় থানা সীমান্তের কাউটা বাইদ এলাকাস্থ ধানক্ষেতের পাশ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD