বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

ফতুল্লায় শাশুড়িকে হত্যা, জামাই গ্রেফতার

সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লায় বৃদ্ধা শাশুড়িকে হত্যার ঘটনায় মেয়ের জামাই নাজমুল হোসেন হিরা (৩৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৫ জুন) সকাল ১০ টার দিকে গাজীপুর জেলার কাপাসিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় হত্যাকান্ডে ব্যবহৃত তালা এবং লুন্ঠিত কানের দুল বিক্রির ৫ হাজার ৫ শত টাকা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।

গ্রেপ্তারকৃত নাজমুল হোসেন হিরা নারায়নগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানার দেওভোগ মাদ্রাসা এলাকার মৃত মনা মুন্সির পুত্র।

এর আগে গত ৪ মে (মঙ্গলবার) বিকেলে নিহত বৃদ্ধা আম্বিয়া খাতুনের ছেলে সাইফুল ইসলাম সজিব বাদী হয়ে নাজমুল হোসেন হিরা কে আসামি করে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলায় উল্লেখ করা হয়, ফতুল্লার উত্তর নরসিংপুর এলাকার সামসুল আলমের মোড় সংলগ্ন নিজের বাড়িতে বৃদ্ধা মা আম্বিয়া খাতুন (৮০) স্ত্রী এবং বোন ও বোনের স্বামী সাইফুল ইসলাম সজিবকে নিয়ে বসবাস করেন।

তাদের মধ্যে সাইফুল ইসলাম সজিব কোন কাজকর্ম করেনা। নেশা করে ঘুরে বেড়ায় এবং প্রায় সময় নেশার টাকার জন্য বাসায় উৎপাত করেন।

সোমবার বিকেলে বাসায় বৃদ্ধ মাকে একা পেয়ে তাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা শেষে ১০ আনা ওজনের স্বর্নের কানের দুল নিয়ে পালিয়ে যায়।

তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত হয়ে বুধবার সকাল ১০ টার দিকে গাজীপুর জেলার কাপাসিয়া থানার উত্তরখামস্থ গ্রেপ্তাকৃতের বোনের বাড়ীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যা কান্ডের কথা স্বীকার করে পুলিশে কে জানায়, সে মাদক কেনার জন্য নিহতের নিকট টাকা দাবী করে। টাকা দিতে অস্বীকার করলে ঘরে থাকা তালা দিয়ে ঘাড়ের বাম পাশ্বে আঘাত করে পরে বালিশ চাপা দিয়ে হত্যা নিশ্চত করে।

পরে কানে থাকা কানের দুল নিয়ে গাজীপুর চলে যায়। সেখানে এক দোকানে কানের দুল ৩৫ হাজার টাকা বিক্রি করে দেয়। তারপর সে তার বোনের বাড়িতে গিয়ে আত্নগোপন করে। সেখান থেকেই পুলিশ তাকে গ্রেপ্তার করে

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD