শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

ফতুল্লায় তেলবাহী ট্রলারে আগুন, তদন্ত কমিটি গঠন

সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে তেলের ড্রামবাহী ট্রলারে আগুনের ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে এ তথ্য জানান নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হক।এ কমিটিকে ৭ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এর আগে, বুধবার (২৬ জুন) দুপুর দেড়টায় ফতুল্লায় মেঘনা ডিপোর জেটি সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে এমভি মনিপুরা নামে ট্রলারে এ অগ্নিকাণ্ড ঘটে। ট্রলারটিতে থাকা তেলের ড্রাম একেক পর এক বিস্ফোরণ ঘটে। সেখানে চারজন অবস্থান করছিলেন। এদের মধ্যে একজন নিহত হয়েছেন। বাকি তিনজনের মধ্যে একজন নিখোঁজ, একজন অক্ষত ও একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক সাকিব আল রাব্বিকে আহ্বায়ক করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, পুলিশ, বিআইডব্লিউটিএ, কোস্ট গার্ড, বিস্ফোরক অধিদফতর ও মেঘনা ডিপোসহ সাত সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে।

জেলা প্রশাসক আরো বলেন, কীভাবে এ ঘটনা ঘটেছে, কারো কোনো গাফিলতি আছে কি-না এবং পুরো বিষয়টি খতিয়ে দেখে তদন্ত প্রতিবেদন প্রস্তুত করা হবে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD