বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা থেকে লুণ্ঠিত আটটি পিস্তল, নয়টি ম্যাগাজিনসহ ৫৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এর আগে বুধবার (১১ সেপ্টেম্বর) রাতে আড়াইহাজার পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে একটি পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, ৫ আগস্ট সন্ধ্যায় দুর্বৃত্তরা আড়াইহাজার থানায় আক্রমণ, ভাঙচুর ও আগুন দিয়ে অস্ত্র এবং গোলাবারুদসহ বিভিন্ন সরকারি সম্পদ লুটপাট করে। পরবর্তীতে র‌্যাব-১১ লুট হওয়া অস্ত্র-গোলাবারুদ উদ্ধারের জন্য আড়াইহাজার থানা এলাকায় অভিযান চালায়। এরই প্রেক্ষিতে পৌরসভা এলাকা থেকে ৮টি পিস্তল, ৯টি পিস্তলের ম্যাগাজিন, ১৬ রাউন্ড পিস্তলের গুলি, ৩৯টি রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD