বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
আলীগঞ্জে ভাঙারি ব্যবসার আড়ালে ‘শান্তর মাদকের হাট’ ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ অস্ত্রধারী, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২ আলীগঞ্জে একাব্বর মাতবর ফাউন্ডেশন (আবু বাড়ি) শুভ উদ্বোধন, আব্দুল ওয়াহেদ সভাপতি ও মো. সাখাওয়াত কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন 

সব ধর্মের মানুষকে সম্মান করতে-মেয়র আইভী

সংবাদ নারায়ণগঞ্জঃ- মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী’র জন্য দোয়া করবেন তিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। অবশ্যই মাস্ক ব্যবহার করবেন এবং সামাজিক দূরত্ব বজায় রাখবেন। এবার আমরা পূজা করলাম আনন্দটা আগামী বছরও করা যাবে। নারায়ণগঞ্জ তথা সারা বিশ্বের মানুষ যেন করোনা ভাইরাস থেকে মুক্ত হয় সেই প্রার্থনা করবেন।

(২৫ অক্টোবর) রোববার  দুপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শহরের চাষাঢ়ায় রামকৃষ্ণ মিশন আশ্রমে পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

 

আইভী বলেন,  আমি ছোট বেলা থেকে শিক্ষা পেয়েছি সব ধর্মের মানুষকে সম্মান করতে। আমার কাছে সব ধর্মের মানুষ সমান। আমি বিশ্বাস করি ঈশ্বর বা আল্লাহ সব এক। তিনি সব জায়গায় আছেন। এ বিশ্বাস নিয়েই আমি সব খানে কাজ করি ও ভবিষ্যতেও করে যাবো।’

এসময় মেয়র সিটি করপোরেশনের অর্থায়নে নির্মাণাধীন রামকৃষ্ণ মিশনের প্রধান ফটক পরিদর্শন করেন। তিনি মিশনের পূজামণ্ডপ ঘুরে দেখেন।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD