রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আলীগঞ্জে ফের বেপরোয়া হিমেল বাহিনী, পরিচালনা করছে মাদকের স্পট নারায়ণগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ দুই ছিনতাইকারী গ্রেফতার নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের কমিটি বাণিজ্যের অভিযোগ, জুয়েল রানার কথোপকথনের অডিও ভাইরাল সিদ্ধিরগঞ্জে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীকে গুলি করে হত্যা গার্মেন্টসে চাকরির আড়ালে মেহেদীর মাদক ব্যবসার অভিযোগ ফতুল্লায় বস্তাবন্দী অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার ফতুল্লায় ইয়াবাসহ শাহাজুল গ্রেপ্তার,  ধরাছোঁয়ার বাহিরে মেহেদী ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে খুচরা বিক্রেতারা গ্রেপ্তার, আড়ালে মূলহোতারা আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা, বর্ণনা দিলো পুলিশ ডেঙ্গু প্রতিরোধে একসঙ্গে সবাইকে কাজ করার নির্দেশ ডিসির

ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা

সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লার কাশিপুরে ব্যাটারি চালিত মিশুক গাড়ীর চালক আমির হোসেন (৪৫) কে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২১ মে) সকাল ১০ টার দিকে কাশিপুর বাংলা বাজারস্থ ডাইং গলিতে এই ঘটনা ঘটে ।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে সময় যাত্রীবেশী কয়েকজন দুর্বৃত্ত আমির হোসেনের মিশুকে উঠে কাশিপুর বাংলাবাজার ডাইং গলিতে পৌছামাত্র মিশুক চালক আমিরের গলায় ছুরিকাঘাত করে মিশুকটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এসময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাকে উদ্ধার প্রথমে শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর আলম জানান, মিশুক ছিনতাইয়ের চেস্টায় চালক কে ছুরিকাঘাত করা হয়। মিশুক চালক বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ছিনতাইকারীদের চিন্থিত করে গ্রেফতারের চেস্টা করা হচ্ছে বলে জানান।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD