শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
ফতুল্লা প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জে এলাকার সামাজিক উন্নয়ন, মানবকল্যাণ ও মাদকবিরোধী কার্যক্রমকে সামনে রেখে একাব্বর মাতবর ফাউন্ডেশন (আবু বাড়ি) শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) আলীগঞ্জ এলাকায় এক মতবিনিময় সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে ফাউন্ডেশনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে আব্দুল ওয়াহেদকে সভাপতি এবং মো. সাখাওয়াত হোসেনকে সাধারণ সম্পাদক করে ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে আবু বাড়ির গণ্যমান্য ব্যক্তি গণ্যমান্য ব্যক্তি, সামাজিক নেতৃবৃন্দসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে ফাউন্ডেশনের সফলতা, এলাকার শান্তি-শৃঙ্খলা ও মানুষের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এলাকার উন্নয়ন ও মাদকবিরোধী কার্যক্রমের প্রত্যয়
ফাউন্ডেশনের সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, “একাব্বর মাতবর ফাউন্ডেশন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়, এটি এলাকার সাধারণ মানুষের কল্যাণে কাজ করবে। আলীগঞ্জসহ আশপাশের এলাকার উন্নয়ন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে আমরা কার্যকর ভূমিকা রাখব। এলাকার কোনো তরুণ যেন মাদকের কারণে ধ্বংসের পথে না যায়, সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
তিনি আরও বলেন, “মাদক ব্যাবসা ও মাদকসেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রশাসনের পাশাপাশি এলাকাবাসীকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ফাউন্ডেশনের পক্ষ থেকে মানুষের কল্যাণে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে।”
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন বলেন, “আলীগঞ্জ এলাকার উন্নয়নে আমরা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। বিশেষ করে শিক্ষা, সামাজিক সচেতনতা, অসহায় মানুষের সহযোগিতা এবং মাদকবিরোধী আন্দোলনকে অগ্রাধিকার দেওয়া হবে। মাদকের সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সামাজিকভাবেও প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন, “একাব্বর মাতবর ফাউন্ডেশন মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছে। দল-মত নির্বিশেষে এলাকার সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে আমরা কাজ করে যাব।”
অনুষ্ঠান শেষে ফাউন্ডেশনের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক এলাকার সার্বিক উন্নয়ন এবং মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।