সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় বস্তাবন্দী অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার ফতুল্লায় ইয়াবাসহ শাহাজুল গ্রেপ্তার,  ধরাছোঁয়ার বাহিরে মেহেদী ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে খুচরা বিক্রেতারা গ্রেপ্তার, আড়ালে মূলহোতারা আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা, বর্ণনা দিলো পুলিশ ডেঙ্গু প্রতিরোধে একসঙ্গে সবাইকে কাজ করার নির্দেশ ডিসির ফতুল্লায় ধরাছোঁয়ার বাইরে শীর্ষ ফেনসিডিল ব্যবসায়ী সাজ্জাদ রূপগঞ্জে দেশীয় অস্ত্রসহ বাবা ছেলে গ্রেফতার আলীগঞ্জে ভাঙারি ব্যবসার আড়ালে ‘শান্তর মাদকের হাট’ ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ অস্ত্রধারী, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২ আলীগঞ্জে একাব্বর মাতবর ফাউন্ডেশন (আবু বাড়ি) শুভ উদ্বোধন, আব্দুল ওয়াহেদ সভাপতি ও মো. সাখাওয়াত

ফতুল্লায় বস্তাবন্দী অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার

সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লার ভূইগড় মামুদপুর লিংক রোড সংলগ্ন এলাকায় রাস্তার পাশের ঝোপ থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর হাত-পা বাঁধা বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

রোববার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে ভূইগড় সোনালী মার্কেটসংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তরুণীর আনুমানিক বয়স ২০ থেকে ২২ বছর। তাঁর পরনে সালোয়ার-কামিজ ছিল বলে জানিয়েছে পুলিশ।

 

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিলন ফকির জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে রাস্তার পাশের ঝোপে একটি বস্তা পাওয়া যায়। বস্তা খুলে তরুণীর হাত-পা বাঁধা মরদেহ দেখতে পান তাঁরা।

 

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও তরুণীকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ বস্তায় ভরে রাতের কোনো একসময় ওই স্থানে ফেলে রাখা হয়েছে। তবে ময়নাতদন্তের আগে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা যাচ্ছে না।

 

এসআই মিলন ফকির আরও জানান, নিহত তরুণীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও হত্যার কারণ উদ্‌ঘাটনে তদন্ত করছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD