মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় পুলিশ সদস্য হত্যার ঘটনায় অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করে মামলা ফতুল্লায় জুয়েল আরমান ও দেলু বাহিনীর বিরোধের জেরে প্রাণ গেল নিরীহ গাড়িচালক ইউসুফের! সিদ্ধিরগঞ্জে গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যা ফতুল্লায় সাংবাদিকের বাসায় গিয়ে সাংবাদিককে হত্যার হুমকি ফতুল্লা রেলস্টেশন এলাকায় কৃষকদল নেতার শেল্টারে আলামিনের মাদক ব্যবসা আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতা নিহত প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন আলীগঞ্জে ফের বেপরোয়া হিমেল বাহিনী, পরিচালনা করছে মাদকের স্পট নারায়ণগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ দুই ছিনতাইকারী গ্রেফতার

হরতালে নাশকতার মামলায় গ্রেফতার কাউন্সিলর ইকবাল

সংবাদ নারায়ণগঞ্জঃ- হেফাজতের হরতাল চলাকালে নাশকতার ঘটনায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাব।

(৬ এপ্রিল) মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে র‌্যাবের অ্যাডিশনাল এসপি মো. জসিম উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

ইকবাল সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি বড়বাড়ী পশ্চিমপাড়া এলাকার ইদ্রিস আলীর ছেলে।

গত ২৮ মার্চ হেফাজত ইসলামের ডাকা সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচি পালনকালে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক, সানারপাড় ও শিমরাইল এবং চিটাগাং রোড এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

 

 

 

ওই ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় র‌্যাব ও পুলিশ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে পৃথক ৬টি মামলা করে। গ্রেফতারকৃত ইকবাল হোসেন ওই মামলার এজাহারভুক্ত আসামি।

 

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD