রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

ফতুল্লায় অন্তঃসত্ত্বা তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

সংবাদ নারায়ণগঞ্জঃ- ফতুল্লায় কাজল নামে অন্তঃসত্ত্বা এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।( ২৪ মে) সোমবার দুপুরে ফতুল্লার দক্ষিণ সস্তাপুরে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত কাজল নিলফামারীর কিশোরগঞ্জ থানার ইউসুফ আলীর মেয়ে এবং দক্ষিণ সস্তাপুরের মানিক মিয়ার স্ত্রী। তিনি অন্তঃসত্ত্বা ছিলেন।

 

জানা গেছে, দাম্পত্য কলহের জেরে সকালে মায়ের ঘরের সিলিংয়ে ফাঁস দিয়ে কাজল আত্মহত্যা করেছেন।

ফতুল্লা মডেল থানার এসআই জাকির মাসুদ জানান, কাজল তার ভ্যানচালক স্বামীকে নিয়ে সস্তাপুরের নান্নু মাতব্বরের বাসায় ভাড়া থাকতেন। একই বাড়িতে থাকতেন তার মা ও বোন।

 

তারা গার্মেন্টসে চাকরি করতেন। দুপুরে তারা বাসায় ফিরে কাজলের ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD