বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

বন্দরে প্রেমের ফাঁদে ফেলে গার্মেন্টস শ্রমিককে ধর্ষণ

সংবাদ নারায়ণগঞ্জঃ- বন্দরে প্রেমের ফাঁদে ফেলে এক নারী গার্মেন্টস শ্রমিক(১৯)কে ধর্ষনের অভিযোগে জিসান (২০)নামের আরেক গার্মেন্টস শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ। (২রা জুন) মঙ্গলবার রাতে ঐ তরুনীর করা অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেফতার দেখানো হয়। ধৃত জিসান বন্দরের জিওধরা এলাকার মোঃ সোহেল মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

সূত্রমতে, ঐ তরুনী নারায়ণগঞ্জ সদরথানাধীন একটি গার্মেন্টসে কাজ করেন, সুবিধার্থে তারা স্বপরিবারে বন্দরের লেজারার্স আবাসিক এলাকায় ভাড়ায় বসবাস করে আসছে।

 

একই গার্মেন্টসে কাজ করায় অভিযুক্ত জিসান তাকে প্রায় সময় বিয়ে ও প্রেমের প্রস্তাব দেয়। প্রথমেই ঐ তরুনী বিষয়টিতে আগ্রহ প্রকাশ না করলেও পরবর্তীতে তিনি রাজি হন। এই সুবাদে গত ১৫ই মার্চ রাতে জরুরি কথা বলে তাকে বন্দরের কল্যান্দীস্থ জিসানের বন্ধু রিফাতের শয়নকক্ষে নিয়ে ধর্ষণ করে। পরে জিসান তাকে শান্তনা দিতে বিয়ের জন্য আশ্বস্ত করেন।

 

এনিয়ে গত ২৫ মে তাদের বিয়ের কথা হলেও জিসান ঐদিন বন্দর রেললাইন এলাকায় তার বোনের ভাড়াটিয়া বাসায় রেখে যান। পরে জিসানের পরিবারের লোকেরা তরুনীকে তার বোনের বাসায় রেখে নানা হুমকি-ধমকি দিয়ে চলে আসে।

এব্যাপারে তিনি ১ জুন বন্দর থানায় একটি মামলা রুজু করেন৷ যার নং-১(৬)২১ইং।

 

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD