রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুলায় পুলিশের সোর্স মামুনকে কুপিয়ে আহত ফতুল্লায় ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার ১ নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে যৌথ অভিযান, নারীসহ ৩ দালাল গ্রেফতার ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান

গরমে পুকুরে গোসলে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

সংবাদ নারায়ণগঞ্জ:- বন্দরে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসলে গিয়ে পানিতে ডুবে আরিফুল ইসলাম (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার দুপুর ১২টায় বন্দর উপজেলার হাজীপুর পুকুরে এ ঘটনা ঘটে। মৃত আরিফুল ইসলাম বন্দর থানার ২০নং ওয়ার্ডের সোনাকান্দা পানির ট্যাংকি এলাকার মাকসুদ মিয়ার ছেলে।

দুর্ঘটনার খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের ডুবুরি দল এলাকাবাসীর সহযোগিতায় প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর আড়াইটার দিকে আরিফুলকে উদ্ধার করে। পরে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রচন্ড তাপমাত্রার কারণে শনিবার দুপুরে আরিফুল ইসলাম তার বন্ধুদের সঙ্গে হাজীপুর এলাকার একটি পুকুরে গোসল করতে নামে। ওই সময় আরিফুল ইসলাম সাঁতার না জানায় পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD